সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান বলেন, লং মার্চ সফল করতে সড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে সেই জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করেছেন।
মুফতি হান্নান আরো বলেন, মহিপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারে নিচে জনসভায় প্রায় ৫০ হাজার লোকের সমাগম হবে। জনসভা সফল করতে ও যানজট নিরসনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও হাইওয়ে পুলিশের এসপির সঙ্গেও বারবার বৈঠক করা হয়েছে।যানজট যেন না হয় সেই জন্য জামায়াত-শিবেরের শৃঙ্খলা বাহিনী থাকবে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করবে। লং মার্চ ও পথসভা সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
এসময় ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা সাবেক আমীর একেএম শামছুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা কল্যাণ পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মনছুরুল আলম, খেলাফত মজলিস সভাপতি নাজমুল আলম, জাগপা সভাপতি সাইফুদ্দিন, ফেনী শহর শিবির সভাপতি সফিকুল ইসলাম,শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান সহ ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মাহবুবুল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাঁরা সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য লং মার্চ উপলক্ষ্যে ফেনীর মহিপালের পথসভা সফল করতে জেলার সকল উপজেলায় সংবাদ সম্মেলন করা হচ্ছে, প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে মিছিল ও মিটিং করা হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, পথসভায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম হবে।