বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধর ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে মাঠে নেমেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ তার সফরসঙ্গী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা রাজবাড়ী কাপড় বাজার পরিদর্শন করেন। এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি "আস্থা পোশাক শিল্প" দেকান পরিদর্শন করেন এবং কাপড় বাজারের ব্যবসায়ি ও গণমাধ্যমকর্মীদের সাথ কথা বলেন।

জানা গেছে, সম্প্রতি রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় "আস্থা পোশাল শিল্প" দোকানের মালিক নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতে প্রকাশ্যে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। ঘটনার সময় সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতির বিষয়টি ভিডিওতে দেখা যায়। পরে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পর নারী উদ্যোক্তার পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রকাশ্য স্থানে তাকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রকৃত কারণ, মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনাস্থলে পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত করছেন বলে জানা গেছে।

এদিকে রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকীকে সভাপতি ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার(অপারেশন) শাকিলা সোলতানা ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হককে সদস্য করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে গত ৩১ আগস্ট তারিখে জারি করা অফিস আদেশ নং-১৩৯-এ বলা হয়, গত ২৯ আগস্ট রাজবাড়ী জেলা শহরের প্রধান কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে একজন নারীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অফিস আদেশে ঘটনার সরেজমিনে বিস্তারিত অনুসন্ধান করে দায়-দায়িত্ব নিরূপণ, দায়ীদের চিহ্নিতকরণ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা ঘটনাস্থলের ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত চিত্র ও দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে।

এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী বলেন, সম্প্রতি রাজবাড়ী বাজারে নারী উদ্যোক্তা ও ব্যবসায়িদের মধ্যকার বিরোধের জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তিনি আরও বলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি, কেন ঘটনাটা ঘটলো, এর অতীত ইতিহাস কি, কোন প্রেক্ষিতে ঘটনাটা ঘটলো, এসব বিশ্লেষণ করতেই আমরা তদন্ত করতে এসেছি।ইতিমধ্যেই এ ঘটনায় একটি মামলা হয়েছে, তিন জন গ্রেপ্তার করা হয়েছিলো।

এখানে যারা পুলিশ সদস্য ছিল তাদের বক্তব্য রেকর্ড করেছি, নিরপেক্ষ কিছু ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করেছি, ব্যবসায়িদের বক্তব্য রেকর্ড করেছি। এরপর আমার একটি প্রতিবেদন রেঞ্জ ডিআইজির কাছে দাখিল করবো। এছাড়াও ব্যবসায়িক পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে ব্যবসায়িদের কোন পরামর্শ থাকলে আমরা সেটা প্রতিবেদনে দেব।আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করব।

তিনি আরও বলেন, যেসব আইডি থেকে গুজব ছড়ানো হয়েছে বা অনাকাঙ্ক্ষিত ভিডিও ছড়ানো হয়েছে সেগুলোর বিষয়ে আমরা প্রতিবেদনে পরামর্শ দেবো এবং এই আইডি গুলোর বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিট যেন ব্যবস্থা নেই সেটা উল্লেখ করবো।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ ক...

২০২৬-০৯-০২ ২২:৪৬

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে না...

২০২৬-০৯-০২ ২২:৪৩

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সারা দেশ

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

বাগেরহাট সদর ও রামপাল উপজেলার সীমান্তবর্তী এলাকায় লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।...

২০২৬-০৯-০২ ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭বছর দেশকে এমন করে দিয়েছে যে দেশের অর্থনীতির...

২০২৬-০৯-০২ ২২:৩৪

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ৪

সারা দেশ

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ৪

মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁ*জা*সহ চারজনকে আ*ট*ক করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম...

২০২৬-০৯-০২ ১৮:৪৯