বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে -  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বিকেল সাড়ে ৪টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান দেশের ১৯১ উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে মিড ডে মিল দেয়া হচ্ছে। প্রচলিত ৫ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খাবার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ লক্ষ্যে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে সারাদেশে তা চালু করা হবে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। 

এরআগে  শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থাবীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআই অধ্যানরত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষার সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।

আরও

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ ক...

২০২৬-০৯-০২ ২২:৪৬

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে না...

২০২৬-০৯-০২ ২২:৪৩

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সারা দেশ

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

বাগেরহাট সদর ও রামপাল উপজেলার সীমান্তবর্তী এলাকায় লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।...

২০২৬-০৯-০২ ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭বছর দেশকে এমন করে দিয়েছে যে দেশের অর্থনীতির...

২০২৬-০৯-০২ ২২:৩৪

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ৪

সারা দেশ

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ৪

মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁ*জা*সহ চারজনকে আ*ট*ক করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম...

২০২৬-০৯-০২ ১৮:৪৯