গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রনি খান তালতলীর একটি অস্ত্র মামলার আসামি। আমতলী আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন,আমতলীর একটি ডাকাতি মামলায় (জিআর ২৩২/২৬) তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে তোলা হয়। এ সময় বিচার কার্যক্রম চলাকালে তিনি আদালতের উদ্দেশে অশ্লীল মন্তব্য করেন। পরে বিজ্ঞ বিচারকের জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করলে তাকে আদালত দণ্ডবিধির ২২৮ ধারা অনুযায়ী ২ মাসের সশ্রম
কারাদণ্ডের আদেশ দেন। আদালত সংশ্লিষ্টরা জানান, বিচারিক শৃঙ্খলা রক্ষায় আদালতের এই কঠোর অবস্থান ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।