সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাংবাদিক সজিবের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

সাংবাদিক সজিবের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে 'মোহনা টিভি'র স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দীন চৌধুরী সজিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ফেনীর সাংবাদিক সমাজ। হামলার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

​শনিবার (১১ জুলাই) ঐতিহ্যবাহী ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এ বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক এন এন জীবন ও জসিম মাহমুদ এর যৌথ সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, রবিউল হক রবি, কামাল উদ্দিন ভূঞা, আতিয়ার স্বজল, সিদ্দিক আল মামুন ও সৈয়দ মনিরসহ ফেনীতে কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

​মানববন্ধন শেষে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক নিজাম উদ্দীন চৌধুরী সজিবকে সংবাদ সংগ্রহের কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। নির্মমভাবে মারধরের পর তাকে নদীতে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ছাগলনাইয়া অঞ্চলের ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি প্রভাবশালী সিন্ডিকেট এই বর্বরোচিত হামলার পেছনে সরাসরি জড়িত বলে নেতৃবৃন্দ দাবি করেন।

​বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতি দ্রুত যদি এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তবে ফেনীর সাংবাদিক সমাজ কর্মবিরতিসহ আরও কঠোর ও রাজপথের আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় ফেনী নদীর পাড়ে সংবাদ সংগ্রহের কথা বলে সাংবাদিক সজিবকে ডেকে নেয় সন্ত্রাসীরা। সেখানে পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর চড়াও হয় এবং পিটিয়ে গুরুতর জখম করে নদীর পানিতে ফেলে দেয়। এই ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরও

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১