শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ফেনীতেও উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনভর আলোচনা সভা, সমাবেশ, ভক্তিমূলক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা হিন্দুধর্মীয় বিভিন্ন সংগঠন।

​বিকাল সাড়ে ৪টায় ফেনী শহরের ট্রাংক রোডস্থ ঐতিহাসিক জয়কালী মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক ভাবগম্ভীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

​জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা এবং জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, "আমাদের কাছে সব ধর্মের মানুষ সমান। সংবিধানে স্পষ্ট বলা আছে-‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। আমরা কোনো প্রকার বৈষম্যে বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এলাকার মসজিদ ও মন্দিরে সমানভাবে উন্নয়নমূলক তহবিল বণ্টন করেছি। রাষ্ট্র এভাবে পরিচালিত হলে সমাজে ধর্ম ও মানুষে কোনো হানাহানি থাকবে না।"

​জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে ফেনী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​এর আগে, শুক্রবার সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে অপর একটি শোভাযাত্রা এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানেও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

 

আরও

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সারা দেশ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শু...

২০২৬-০৯-০৪ ১৭:৪৫

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

সারা দেশ

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালি...

২০২৬-০৯-০৪ ১৬:২৪

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

সারা দেশ

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অন...

২০২৬-০৯-০৪ ১৬:২৩

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

সারা দেশ

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

গাইবান্ধা জেলা বারের আইনজীবী ও গোবিন্দগঞ্জ কোটের সাবেক জেনারেল রেজিস্টার অফিসারসহ ( জিআরও) ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা...

২০২৬-০৯-০৪ ১৬:২২