শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার পাংশা মহাশ্মশান চত্বরসহ উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা, পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

কর্মসূচির প্রথম দিন ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে পাংশার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণে সকাল ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্বশান্তি কামনায় হোমযজ্ঞের আয়োজন করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পাংশা আদি মহাশ্মশান পর্যন্ত যায় ।

এরপর বিকেল ৩টায় ধর্মীয় আলোচনা সভা, কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি, কীর্তন এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে বিশেষ পূজা ও অভিষেক অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

এদিকে ৫ সেপ্টেম্বর শনিবার, জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে সকাল ১০টা ২ মিনিটের মধ্যে উপবাসী ভক্তদের মধ্যে পারণের প্রসাদ বিতরণ করা হবে।

জন্মাষ্টমীর প্রধান অনুষ্ঠান ও কর্মসূচিতে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম এবং শ্রীশ্রী রাধাকৃষ্ণ বিহারী মন্দির, পাংশা মহাশ্মশান চত্বরকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সফল করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাংশা উপজেলা শাখার সদস্য সচিব বিধান বিশ্বাস, জন্মাষ্টমীর সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আরও

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সারা দেশ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শু...

২০২৬-০৯-০৪ ১৭:৪৫

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

সারা দেশ

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালি...

২০২৬-০৯-০৪ ১৬:২৪

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

সারা দেশ

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অন...

২০২৬-০৯-০৪ ১৬:২৩

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

সারা দেশ

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

গাইবান্ধা জেলা বারের আইনজীবী ও গোবিন্দগঞ্জ কোটের সাবেক জেনারেল রেজিস্টার অফিসারসহ ( জিআরও) ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা...

২০২৬-০৯-০৪ ১৬:২২