ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ
মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি
|
২০২৬-০৯-০৪ ১৬:২৪
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানারহাট বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, হাবিলদার মো. শামিম রেজার নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৪২-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে কেচানী মোড় এলাকায় অবস্থান নেয় টহলদল। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের গতিরোধের চেষ্টা করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গরু জব্দ করে থানারহাট বিওপিতে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।