শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের সড়ক  দুর্ঘটনায় নিহত ২

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকার মজুমদার ব্রাণ অয়েল মিলের এর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আমজেদ গাজী। তিনি অভয়নগর উপজেলার মশরহাটী এলাকার হাকিম গাজীর ছেলে। নিহত অন্য আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, শুক্রবার সকাল ১১টার পর খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস অভয়নগরের মজুমদার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের সামনে আটকে যাওয়ায় প্রায় আধা কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে বাসটি থামলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে বাসের নিচ থেকে উদ্ধার করেন। এরপর তাদের দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

আরও

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সারা দেশ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

২০২৬-০৯-০৪ ১৬:১৮

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সারা দেশ

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযো...

২০২৬-০৯-০৪ ১৬:১৭

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্র...

২০২৬-০৯-০৪ ১৬:১৪

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

সারা দেশ

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৪ ১৬:১৩

অল্পের জন্য রক্ষা, ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

সারা দেশ

অল্পের জন্য রক্ষা, ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

সামনে হঠাৎ পথচারী নারী। তাকে বাঁচাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সড়ক ছেড়ে গাড়ি নে...

২০২৬-০৯-০৪ ১৬:১২