শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

গাইবান্ধা জেলা বারের আইনজীবী ও গোবিন্দগঞ্জ কোটের সাবেক জেনারেল রেজিস্টার অফিসারসহ ( জিআরও) ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত । জাল জন্মসনদ তৈরি করে ৩ টি মামলার প্রাপ্তবয়স্ক ৪ আসামিকে শিশু দাবি করে জামিন, আদালতের অর্ডার সিটের আদেশ নামায় কাটাকাটি ও নথিপত্র গায়েবের অভিযোগে ওই আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও হকিকুল ইসলাম।

গাইবান্ধার শিশু আদালত -২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ অভিযুক্ত এডভোকেট শেফাউল ইসলাম রিপন, জিআর ও মোঃ হাসান আলী এবং জিআর মোহাম্মদ আব্দুস সবুরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করার জন্য ওই নির্দেশ দেন ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশ সাইবারসহ একাধিক মামলায় অভিযান চালিয়ে হ্যাকার সুমন মিয়া, শামীম চৌধুরী, পলাশ রানা ও এনামুল হক নামের প্রাপ্তবয়স্ক ৪ আসামীকে গ্রেফতার করেন। এরপর তার স্বজনরা আসামিদের জামিনে মুক্ত করতে অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের দ্বারস্থ হন। ২০২৪ সালে ২৩ অক্টোবর ৩ টি মামলার প্রাপ্তবয়স্ক ৪ জন আসামিকে শিশু দাবি করে জামিনে মুক্ত করার অভিযোগ ওঠে জেলা বারের অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। এর সাথে আদালতের নথি গায়ের ও আদেশ নামায় কাটাকাটির অভিযোগ ওঠে ওই আইনজীবির বিরুদ্ধে। পরে আদালতের অন্য আইনজীবী ওই জামিন বাতিলের আবেদন করেন। আদালতের ওই ঘটনা প্রকাশ্যে আসার পর এর তদন্তভার দেয়া হয় গোবিন্দগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গালিব হাসানকে। তিনি গত ১৯ আগস্ট শিশু আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মূল অভিযুক্ত অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের সনদ বাতিল, তার মুহুরী হাসান আলীর নিবন্ধনপত্র বাতিল এবং দায়িত্ব অবহেলার অভিযোগে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের তৎকালীন জিআরও পুলিশ সদস্য আব্দুস সবুর এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেন।

এদিকে, ওই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশু আদালতের বিচারক মোহাম্মদ ইফতেখার বিন আজিজ অভিযুক্তদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ব্রেঞ্জসহকারীকে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের নির্দেশ দেন।

গাইবান্ধা জেলা বার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত সাইবার হ্যাকার চক্রের প্রধান আসামী দুই সন্তানের জনক পলাশ রানাকে শিশু দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে জামিন আদায়ের ঘটনায় জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো, শেফউল ইসলাম রিপনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও হকিকুল ইসলাম বলেন, জাল জন্মসনদের মাধ্যমে প্রাপ্তবয়স্ক ৪ জন আসামিকে শিশু দেখিয়ে জালিয়াতির মাধ্যমে জামিনের ঘটনায় মামলার আদেশ হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, থানায় এখন পর্যন্ত এ ধরনের কোন আদেশ আসেনি। তবে আদেশ হাতে পাওয়া মাত্রই আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সারা দেশ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

২০২৬-০৯-০৪ ১৬:১৮

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সারা দেশ

পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযো...

২০২৬-০৯-০৪ ১৬:১৭

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্র...

২০২৬-০৯-০৪ ১৬:১৪

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

সারা দেশ

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৪ ১৬:১৩

অল্পের জন্য রক্ষা, ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

সারা দেশ

অল্পের জন্য রক্ষা, ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

সামনে হঠাৎ পথচারী নারী। তাকে বাঁচাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সড়ক ছেড়ে গাড়ি নে...

২০২৬-০৯-০৪ ১৬:১২