রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের  ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নুর আলম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।​বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপনের মৃত্যু হয়।

​নিহত নুর নবী রিপন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

​পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় সড়কের ওপর একটি ট্রাক্টর থামিয়ে তেল ভরছিলেন এর চালক। রাতে রিপন ও তার বন্ধু নুর আলম মোটরসাইকেলে করে সোনাগাজী সদরের দিকে যাচ্ছিলেন। পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটি বুঝতে পারেননি মোটরসাইকেলচালক। এতে দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ট্রাক্টরের পেছনে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হন।

​পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রিপনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। আহত নুর আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮