রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়োগপত্র পাননি ঝিনাইদহ সদর উপজেলার মেধাবী তরুণ মিশন আচার্য (রোল নং- ৬৫১৫৩২৪)। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও সচিব পদমর্যাদার কর্মকর্তা মো: রাশেদ খানের। মানবিক এই বিষয়টি বিবেচনায় নিয়ে মিশন আচার্যের নিয়োগ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রীকে এক আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন তিনি।

আজ রোববার ৪ অক্টোবর (২০২৬) স্বাক্ষরিত ঐ ডিও লেটারে (ডি. ও. নম্বর: ০৩.০০.০০০১.০৮২.৪৭.১৬৮.২৬-০৮) প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান উল্লেখ করেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরি প্রার্থী জনাব মিশন আচার্য নিয়োগপত্র পাননি মর্মে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর আমি আমার নিজ জেলা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, জনাব মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান নামক স্থানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন। তিনি এই এলাকাতেই জন্ম গ্রহণ করেছেন এবং আজ অবধি এই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন।”

চিঠিতে মিশন আচার্যের সংগ্রামের কথা তুলে ধরে বলা হয়, ছোটবেলা থেকেই তিনি পিতৃহীন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁর মা অনেক কষ্টে তাকে পড়াশোনা করিয়েছেন। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

ডিও লেটারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় অনুসন্ধান অনুযায়ী মিশন আচার্য অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের যুবক এবং তাঁর বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ নেই।

সকল তথ্য ও মানবিক দিক বিবেচনায় এনে বিধি মোতাবেক মিশন আচার্যকে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন মো: রাশেদ খান। একই সাথে পত্রে মিশন আচার্যের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় মিশন আচার্যের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, এই মানবিক পদক্ষেপের মাধ্যমে একজন যোগ্য ও মেধাবী তরুণ তাঁর প্রাপ্য অধিকার ফিরে পাবেন।

আরও

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার...

২০২৬-১০-০৪ ১৪:২৩

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি  মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

সারা দেশ

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়কের দু’পাশে গাছের গায়ে লাগানো ছোট ছোট কিছু পোস্টার এখন ছড়াচ্ছে মুগ্ধতা। আর এই মুগ্...

২০২৬-১০-০৪ ১৪:২২

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

সারা দেশ

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) দুপুর...

২০২৬-১০-০৪ ১৪:২১

রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

সারা দেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে । কেন্দ্রটির দুই ইউন...

২০২৬-১০-০৪ ১৪:১৮