রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনার লবণচরা এলাকায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার লবণচরা এলাকায়  বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার লবণচরায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা ইকবাল মোল্লা (৪৫) আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ ইকবাল মোল্লা। তিনি লবণচরা ইসলাম পাড়া এলাকার বিল্লাল মোল্লার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের কয়েকজন সদস্য
ইকবাল মোল্লাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লবনচরা থানার ওসি। 
 

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

সারা দেশ

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন ও দুই মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জ...

২০২৬-১০-০৩ ২২:৪৮