রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে, গৃহকর্তা ইয়াহিয়া ওরফে আলামিন (২৮) নামে এক যুবককে হাতুড়ি পেটা করে রক্তাক্ত জখম করে ওয়াইফাই ব্যবসায়ী মিজান সরদার) ও তার দলবল। এ ঘটনায় আহত আলামিন এর স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ৫ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে মিজান সরদার (২৩), আলতাফ এর ছেলে জুয়েল (২৪),  সোনা মৃধার ছেলে সাগর (২২), ইউনুস আলীর ছেলে জুয়েল (২০), হাফিজুর রহমানের ছেলে মামুন (৩৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ এর ব্যবসা করে। বাড়িতে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলে কিছুদিন আগে মিজান সরদার ভুক্তভোগী আলামিন এর কাছ থেকে ৪ হাজার টাকা নেয়। টাকা নিয়েও বাড়িতে ইন্টারনেট সংযোগ না দেয়ায় আলামিন ইন্টারনেট ব্যবসায়ী মিজান সরদারের কাছে কারণ জানতে চায়। এ কথার জেরে সম্প্রতি তাদের মধ্যে বাক-বিতান্ডা হয়। এ সময় মিজান সরদার আলামিনকে দেখে নেয়ারও হুমকি দেয়। সে ধারাবাহিকতায় গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আলামিনকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামে এক ব্যক্তির দোকানের সামনে একা পেয়ে এলোপাথাড়ি হাতুড়িপেটা করে। এ সময় আলামিনের মাথা ফেটে মারাত্মক রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা গিয়ে হামলাকারীদের কবল থেকে আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হামলার সময় আলামিন এর ব্যবহৃত মোবাইল এবং পকেটে থাকা সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়।
 
মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

সারা দেশ

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

বাগেরহাটের মোরেলগঞ্জে নসিমন ও দুই মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জ...

২০২৬-১০-০৩ ২২:৪৮