রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট সরকারের একনিষ্ঠ কর্মী মিলন কুমার বর্মণ দীর্ঘ ২০ বছর ধরে কালীরবাজারের কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতির পদ আঁকড়ে ধরে আছেন।

ক্ষমতার দাপটে সভাপতি হিসেবে তিনি মন্দিরের অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি প্রণামীর টাকাও হজম করেছেন। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে তাঁকে চুপ করিয়ে দিতেন এবং বিভিন্নভাবে হয়রানি করতেন। 

রোববার (৪ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুলছড়ির সনাতন হিন্দু সমাজের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেমচন্দ্র বর্মণ, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূষণ কুমার দাস, জগদীশ বর্মণ, নারায়ণী দেবী, ধীরেন্দ্র নাথ বর্মণ, গোপাল বর্মণ, খিলন রবিদাস প্রমুখ।

‎সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৬ সালে ফুলছড়ি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণকে এক বছরের জন্য সভাপতি করে কমিটি গঠিত হয়। এরপর সনাতন হিন্দু সমাজ বারবার তাগিদ দিলেও দলীয় প্রভাবে তিনি আর কমিটি করতে দেননি। তিনি একক সিদ্ধান্তে মন্দিরের কার্যক্রম চালিয়ে আসছেন। বিভিন্ন সময়ে মন্দিরের নামে আওয়ামী লীগের প্রয়াত এমপি অ্যাড. ফজলে রাব্বী মিয়া ও মাহমুদ হাসান রিপনের দেয়া প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি প্রতিবছর দুর্গাপূজার প্রণামী ও মন্দিরের দোকান ভাড়ার টাকাও হজম করেছেন।
‎

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ১০ সেপ্টেম্বর সকল সনাতনীর উপস্থিতিতে মন্দির কমিটি গঠন করা হয়। এই কমিটির পরিচিতি উপলক্ষে ১৬ সেপ্টেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একই দিনে ওই স্থানেই মিলন কুমার বর্মণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভা আহ্বান করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পরিচিতি অনুষ্ঠান বাতিল করেন সাধারণ সনাতনীরা।
‎

আধিপত্য বিস্তার করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসানো ও আর্থিক দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে মিলন কুমার বর্মণকে গ্রেফতার ও বিচারের আওতায় নেওয়ার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। পরে একই দাবিতে ফুলছড়ির সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

 

আরও

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

সারা দেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারা...

২০২৬-১০-০৪ ১৬:১৭

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার...

২০২৬-১০-০৪ ১৪:২৩

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি  মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

সারা দেশ

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়কের দু’পাশে গাছের গায়ে লাগানো ছোট ছোট কিছু পোস্টার এখন ছড়াচ্ছে মুগ্ধতা। আর এই মুগ্...

২০২৬-১০-০৪ ১৪:২২