রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজার স্থিতিশীল রাখতে শহরের বিভিন্ন বাজারে ডিম, কাঁচা মরিচ ও সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করা হয়।

​অভিযানকালে মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করার অপরাধে ‘মেসার্স আবুল খায়ের ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ও নকল ভারতীয় বাসমতি চাল বিক্রির দায়ে ‘মেসার্স সালাম স্টোর’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজারে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করতে দেওয়া হবে না। অনিয়মে জড়িত দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা-অধিকার অধিদপ্তরের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

​অভিযানকালে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮