রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ফেনীর মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডস্থ মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৭ এপ্রিল) স্কুলের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সদস্য ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির আহমদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, স্কুলের সাবেক শিক্ষার্থী ও ওয়ার্ড ছাত্রদল নেতা মুরাদ জিলানি।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন, যা অভিভাবক সদস্যদের অজান্তেই করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াসকে শোকজ করা হয় বলেও অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে নন-এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধুপুর উচ্চ বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে। এ খাতে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থ বিদ্যালয়ের ক্যাশে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, মাসে গড়ে ১০ দিনও স্কুলে আসেন না এবং একদিনে কয়েকদিনের স্বাক্ষর করেন বলে অভিযোগ ওঠে।
এছাড়া অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিদ্যালয়ের অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার, ক্যাশ বই ও ব্যাংক হিসাবের অমিল, বিদ্যালয়ের পুরাতন সম্পদ বিক্রির অর্থ আত্মসাৎ করার অভিযোগও তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ৭,৮০০ টাকা করে আদায় করা হয়েছে, যার কোনো রশিদ দেওয়া হয়নি।
এছাড়া প্রধান শিক্ষক নিজের পছন্দমতো এডহক কমিটি গঠন করছেন বলেও অভিযোগ করেন তারা, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এসব অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য জানতে স্কুলে গেলে শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক এ.টি.এম সামছুল হক চৌধুরী হজব্রত পালনের ছুটিতে রয়েছেন।

 

আরও

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

সারা দেশ

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসে...

২০২৬-০৭-০৫ ১৯:৫১

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়া...

২০২৬-০৭-০৫ ১৯:৫০

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

সারা দেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাই...

২০২৬-০৭-০৫ ১৯:৪৯

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

সারা দেশ

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস...

২০২৬-০৭-০৫ ১৯:৪৭

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে ঢ...

২০২৬-০৭-০৫ ১৯:৪৩

মাদক, জুয়া, সন্ত্রাস চাঁদাবাজি নারী শিশু নির্যাতন প্রতিরোধ, পুলিশকে জনগণের সহযোগিতা

সারা দেশ

মাদক, জুয়া, সন্ত্রাস চাঁদাবাজি নারী শিশু নির্যাতন প্রতিরোধ, পুলিশকে জনগণের সহযোগিতা

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধ...

২০২৬-০৭-০৫ ১৯:৪২