শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্থানে চক্রান্ত, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর ও পৌর বিএনপির উদ্যোগে ফেনী প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামিম।

এসময় তিনি বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

গুপ্ত না থেকে সাহস থাকলে প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে আওয়ামী লীগের প্রতি হুঙ্কার ছুড়ে শামিম বলেন, এখন থেকে আর ছাড় দেয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরেয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির এ নেতা। শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নয় একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দল জামায়াত নিয়েও জনগনকে সতর্ক করেন শামিম। বিএনপি ও বর্তমান সরকারবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

দল ও জনগনের জন্য অবদান বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেয়া হবে বলে জানান শামিম।

ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। পৌর সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও এয়াকুব নবী।
পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খেজুর চত্তর, দৌয়েল চত্তর, মিজান রোড ও জেল রোড হয়ে ট্রাংঙ্ক ঘুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

 

আরও

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ট...

২০২৬-০৯-২৬ ১৮:১০

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

সারা দেশ

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়...

২০২৬-০৯-২৬ ১৮:০৬

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

সারা দেশ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধ...

২০২৬-০৯-২৬ ১৭:৫৬