শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধায় বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কে একটি কালভার্টের নিচ থেকে বিদেশী পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩।

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন-১৩ (এসআরবি) ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় ।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই কালভার্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় কালভার্টের নিচে সাদা রংয়ের একটি প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তার মুখ খুলে লাল রংয়ের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তুল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

আরও

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সারা দেশ

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী...

২০২৬-০৯-২৬ ১৮:৩২

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ট...

২০২৬-০৯-২৬ ১৮:১০

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

সারা দেশ

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়...

২০২৬-০৯-২৬ ১৮:০৬