শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সার ডিলারের চূড়ান্ত তালিকা বাতিলের দাবি

গাইবান্ধায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সার ডিলারের চূড়ান্ত তালিকা বাতিলের দাবি

গাইবান্ধার সাঘাটায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সাখাওয়াৎ হোসেনের নাম সার ও কীটনাশক ডিলারের চূড়ান্ত তালিকায় রয়েছে। তিনি পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য। তার ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শাহিনুর ইসলাম।

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।

‎সংবাদ সম্মেলনে শাহিনুর ইসলাম জানান, সারাদেশে সরকারের কৃষি মন্ত্রণালয়ের সার ও কীটনাশক ডিলার নিয়োগ শেষ পর্যায়ে রয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম রয়েছে। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী। এই সাখাওয়াৎ হোসেন ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ এবং ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। 

এছাড়াও সাখাওয়াৎ হোসেন ২০২৪ সালের ৭ জানুয়ারির অবৈধ নির্বাচনে গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা মার্কার পক্ষে কাজ করেছেন। অথচ আওয়ামীলীগ সরকার আমলে আন্দোলনের সক্রিয় নেতা ও ১২টি মামলায় কারা নির্যাতিত শাহিনুর ইসলাম তালিকা থেকে বাদ পড়েছেন।

‎সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহিনুর ইসলাম সার ডিলারের তালিকা থেকে ফ্যাসিস্টের দোসর সাখাওয়াৎ হোসেনের নাম বাতিলের জন্য গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন।

‎সংবাদ সম্মেলনে জেলা ওলামা দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোসলেম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

আরও

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

সারা দেশ

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ এবং পুরোনো মামলা ও রায় পড়ার পরামর্শ দিয়েছেন ভূমি...

২০২৬-০৯-২৬ ১৮:৩৯

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সারা দেশ

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী...

২০২৬-০৯-২৬ ১৮:৩২

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ট...

২০২৬-০৯-২৬ ১৮:১০