শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ, ছুরি দেখিয়ে হুমকি

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ, ছুরি দেখিয়ে হুমকি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে ফার্মেসিতে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, কর্মচারীকে মারধর ও দোকান মালিককে ছুরি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ ২৬ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্মেসির মালিক সোহেল আহমদ (৩০)।

অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে শমসেরনগর বাজারের ভানুগাছ রোডেরস্হ কালীবাড়ি এলাকায় সোহেল আহমদের এস এস ড্রাগহাউস ফার্মেসিতে মো.শিহাব মিয়া (২০) প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, প্রেসক্রিপশন দেখিয়ে কর্মচারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এক কর্মচারীকে কিল-ঘুষি মারার অভিযোগ করা হয়েছে।

তার আত্মচিৎকার শুনে দোকানের পেছন থেকে সোহেল আহমদ এগিয়ে এলে অভিযুক্ত হাতে থাকা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দোকান থেকে বের হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয় বণিক কল্যাণ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয় বলে অভিযোগকারী দাবি করেছেন। তার কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষী রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর হুমকি-ধমকি পাওয়ার দাবি করে নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে শিহাব মিয়ার বিরুদ্ধে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দাবিও করা হয়েছে। তবে এসব দাবির স্বতন্ত্র সত্যতা যাচাই করা হয়নি।

অভিযোগকারী ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

এ বিষয় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন - অভিযোগ পেয়েছি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাড়িতে পাটিয়েছি। তদন্ত হলে ঘটনার বিস্তারিত আরও পরিষ্কার হবে।

এ বিষয়ে মো.শিহাব মিয়ার বক্তব্য নেওয়ার জন্য মোঠো ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সারা দেশ

ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল ছৈয়াল...

২০২৬-০৯-২৬ ১৮:৪৪

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

সারা দেশ

নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের

নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ এবং পুরোনো মামলা ও রায় পড়ার পরামর্শ দিয়েছেন ভূমি...

২০২৬-০৯-২৬ ১৮:৩৯

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সারা দেশ

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মন্ত্রী আরিফুলের

সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী...

২০২৬-০৯-২৬ ১৮:৩২

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১