শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ প্রতিনিধি

সারা দেশ

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ, ছুরি দেখিয়ে হুমকি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে ফার্মেসিতে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, কর্মচারীকে মারধর ও দোকান মালিককে ছুরি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ ২৬ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্মেসির মালিক সোহেল আহমদ (৩০)।

২০২৬-০৯-২৬ ২০:১০

সারা দেশ

সিএনজির পেছনে পাওয়া টাকা প্রকৃত মালিকের সন্ধানে সিএনজি চালক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে একটি সিএনজির পেছনে বেশ কিছু টাকা পেয়েছেন মো. জমসেদ মিয়া নামে এক সিএনজি চালক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি তার সিএনজির পেছনে টাকাগুলো পড়ে থাকতে দেখতে পান।

২০২৬-০৯-১৮ ১৯:১৭

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২০২৬-০৯-১৬ ১৮:৪০

সারা দেশ

কমলগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে দেখা যাওয়ার দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মোছা. শিমলা আক্তার (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৯ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটের দিকে স্নো ক্রিম কেনার জন্য নিজ বাড়ি থেকে নইনার পাড় বাজারে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৩০ আগস্ট তার বাবা মো. আলতা মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

২০২৬-০৮-৩০ ২১:১২

সারা দেশ

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

২০২৬-০৮-২৪ ১৬:৩২

সারা দেশ

সকল বিষয়ে A+ পেয়ে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের অংকন শর্মার অনন্য সাফল্য

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সকল বিষয়ে A+ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংকন শর্মা। তার বাড়ি ধিতেশ্বর গ্রামে। এই অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৮-১০ ১৭:৫৬

সারা দেশ

কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্মুখের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী ও যানবাহন চালক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচলের সময় গর্তে জমে থাকা কাদা-পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

২০২৬-০৭-০৮ ১৪:০২

সারা দেশ

প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান খান (আলহাজ্ব এম আর খান) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রামের পাহাড়তলীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পাহাড়তলী কবরস্থানে দাফন করা হয়।

২০২৬-০৭-০৭ ০০:৪০

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নের অভিযোগ এনে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

২০২৬-০৭-০৫ ২২:৩৩

সারা দেশ

কমলগঞ্জে জমি বিক্রি না করায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ী শাহীন শেখ জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।

২০২৬-০৬-২৭ ২০:১০

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আগামী ১৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

২০২৬-০৬-১৬ ১৯:৫৭

সারা দেশ

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় উদ্বোধন করা হয়।

২০২৬-০৬-১৫ ২০:২৮

সারা দেশ

কমলগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৬-১৪ ২০:২৫