সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী শিশু রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে তার জন্মদাতা বাবা শরীফ আলী।

পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামের শরীফ আলী তার চাচাত ভাইয়ের সাথে জমি নিয়ে রিরোধের জেরে নিজের সাড়ে তিন বছরের শিশু সন্তানকে হত্যা করে প্রতিপক্ষের উপর দায় চাপান। বিষয়টি টের পেয়ে শরীফ আলীর স্ত্রী আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। সেই ঘটনার রায়ে মৌলভীবাজারে দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত নিষ্ঠুর পিতার মৃত্যুদ-াদেশ দেন।

পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী সালেক মিয়াকে হত্যা মামলায় ফাঁসিয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ঘাতক বাবা নিজেই নিজ সন্তানকে হত্যা করে। পরবর্তীতে বাবা শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দেয়। দ-প্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

ঘটনার পর নিহত শিশু রুনার মা ও আসামির স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের কাছে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ বছর পর আদালত আসামি শরীফ আলীকে মৃত্যুদ- এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করে এই রায় প্রদান করেন।

আরও

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভ...

২০২৬-০৮-২৪ ১৭:৩৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার...

২০২৬-০৮-২৪ ১৭:২৪

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাইয় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।...

২০২৬-০৮-২৪ ১৭:২৩

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

সারা দেশ

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গার দর্শনায় নিখোজ হওয়ার পর অপহরণ পরে মুক্তিপণ দাবি করা নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুল...

২০২৬-০৮-২৪ ১৭:২০

রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

সারা দেশ

রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে অবস্থিত ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ...

২০২৬-০৮-২৪ ১৬:২৯

বদলে গেল এসএসসি পরীক্ষার সূচি, ২০২৭ সালের পরীক্ষা শুরু ১৪ মার্চ

সারা দেশ

বদলে গেল এসএসসি পরীক্ষার সূচি, ২০২৭ সালের পরীক্ষা শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪...

২০২৬-০৮-২৪ ১৬:১৯