মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির মালিক তানভীর হোসেন সামান্য আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ট্রাকটির নিচে ঢুকে যায়।

পরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। আহত তানভীর হোসেনকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার এএসআই মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

আরও

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সারা দেশ

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ১৪টি দলের অংশগ্রহনে উৎসবমু...

২০২৬-০৮-২৫ ১৯:৩৯

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪