মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দালালের মাধ্যমে তাকে রাশিয়ায় নেওয়া হয়। পরে সেখানে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ভয়াবহ যুদ্ধের মধ্যে ড্রোনের আঘাতে অসুস্থ হয়ে অবশেষে প্রাণে বেঁচে ২৩ আগস্ট দেশে ফিরেছেন তিনি।

রাজন মিয়া উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের কালু মিয়ার ছেলে। 
পরিবারের সদস্যদের দাবি, উন্নত চাকরি ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালদের মাধ্যমে তাকে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।
রাজনের ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় নেওয়ার পর তাকে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়। এরপর তাকে রাশিয়া থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানে রাশিয়ান বাহিনীর হয়ে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাকে।

যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে একপর্যায়ে ড্রোনের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। যুদ্ধের ভয়াবহতা, চারপাশে বিস্ফোরণ এবং জীবনের অনিশ্চয়তার মধ্যে চরম আতঙ্কের সময় পার করেন রাজন।
রাজন জানান, যুদ্ধক্ষেত্রে অবস্থানকালে বিভিন্ন সময় টিকটকের মাধ্যমে তার পরিস্থিতির কথা প্রকাশ পেতে থাকে। এসব ভিডিও ও তথ্যের মাধ্যমে বিষয়টি রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নজরে আসে।
পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র ও ট্রাভেল পাসের ব্যবস্থা করে অবশেষে বাংলাদেশে ফিরতে সক্ষম হন রাজন।

দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরছেন তিনি। পরিবারের দাবি, তারা কখনোই চাননি রাজন কোনো যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ুক। কাজের আশায় বিদেশে যাওয়া একজন বাংলাদেশি কীভাবে যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেলেন, তা নিয়ে এখন তৈরি হয়েছে নানা প্রশ্ন।

রাজনের অভিযোগ, বাংলাদেশি মানবপাচারকারীদের পাশাপাশি রাশিয়ার জুলিয়া নামের এক নারীও তাদের রাশিয়ায় নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। কাজের কথা বলে বিদেশে নেওয়ার পর কীভাবে তাদের যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হলো, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

রাজনের পরিবারের অভিযোগ, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে রাশিয়ায় নেওয়া হচ্ছে। পরে তাদের কেউ কেউ রাশিয়ান সেনাবাহিনীর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ছেন।
এতে জীবন নিয়ে চরম ঝুঁকিতে পড়ছেন তারা।

রাজনের ফিরে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন—বিদেশে চাকরির আশায় যাওয়া একজন বাংলাদেশি নাগরিক কীভাবে একটি দেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করে অন্য দেশের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। 
এ ঘটনায় জড়িত দালালচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজনের পরিবার। একই সঙ্গে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার এবং বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন তারা।

আরও

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

সারা দেশ

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে এক পরিবারের নব...

২০২৬-০৮-২৫ ১৯:৫৯

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সারা দেশ

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ১৪টি দলের অংশগ্রহনে উৎসবমু...

২০২৬-০৮-২৫ ১৯:৩৯

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫