বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রত্যক্ষ চিকিৎসাসেবা প্রদানের বিশদ পরিকল্পনা প্রকাশ করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, খুলনা মহানগরের একাধিক হাসপাতাল, ক্লিনিক ও সেবা কেন্দ্র থাকা সত্ত্বেও হঠাৎ রোগী বৃদ্ধির কারণে চিকিৎসক ও পরামর্শের ঘাটতি, সেবা পেতে বিলম্ব এবং ল্যাব টেস্টের বিড়ম্বনা দেখা দিচ্ছে। একই সাথে দৈনিক উপার্জনকারী নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠে এসেছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের পাশে দাঁড়াতে দুটি পৃথক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। 

প্রথমত, ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মশক নিধনে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ/কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সাথে নিয়ে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। 

স্থানীয় স্কুল-কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, আক্রান্ত রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবার লক্ষ্যে জরুরি ক্ষেত্রে বাড়িতে চিকিৎসক পরামর্শ, অবস্থা বুঝে ওষুধ সরবরাহ ও সার্বক্ষণিক আপডেট রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যা ও ছোট দুটি ওয়ার্ড মিলে সমমানের সেবাকেন্দ্র প্রস্তুতের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি সেন্টারে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম, রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধাসহ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো থাকবে এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক কাজ করবে।
 

উদ্যোগগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে খুলনা মহানগর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি শক্তিশালী পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিক্যাল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ে কাজ করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে থাকছেন মোঃ মাসুদ পারভেজ বাবু।
 

সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। 

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ বিভিন্ন থানা ও স্থানীয় বিএনপি সভাপতি কে এম. হুমায়ুন কবির (সদর), হাফিজুর রহমান মনি (সোনাডাঙ্গা), মুর্শিদ কামাল (দৌলতপুর), এড. মোহাম্মদ আলী বাবু (খালিশপুর) এবং কাজী মিজানুর রহমান (খানজাহান আলী) অন্তর্ভুক্ত রয়েছেন।
 

সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা অতীত স্মরণ করে বলেন, ২০০১ সালের করোনা মহামারীর সময়ও খুলনা মহানগর বিএনপি ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তার মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়িয়েছিল। দলটির নেতারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দলীয় ভেদাভেদ ভুলে যেকোনো মানবিক সংকটে জনগণের সেবা নিশ্চিত করতে খুলনা মহানগর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডা, রফিকুল হক বাবলু, ডা. মোস্তফা কামাল, ডা, এস এম আক্তারুজ্জামান, ডা, হাফিজ, ডা. মশিউর রহমান, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ^াস, এড. হালিমা আক্তার খানম, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

সারা দেশ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

বিএনপি ছয় মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরি...

২০২৬-০৮-২৭ ২০:৪২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সারা দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২...

২০২৬-০৮-২৭ ২০:৩৯

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

সারা দেশ

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিম...

২০২৬-০৮-২৭ ১৮:৫৯

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

সারা দেশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৭জন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্য...

২০২৬-০৮-২৭ ১৮:৪১

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

সারা দেশ

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘অমানবিক আচরণ’ এবং তাঁর মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিটিশ সরকার...

২০২৬-০৮-২৭ ১৭:১০

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

সারা দেশ

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। বিশ...

২০২৬-০৮-২৭ ১৭:০৭