বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। বিশেষজ্ঞদের মতে, পরীক্ষামূলক কর্মসূচি সফল হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কারাগারগুলোতে এটি আরও বিস্তৃতভাবে চালু হতে পারে।

কারাগারে যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ ব্যবহারের কার্যকারিতা নিয়ে কাজ করা অধ্যাপক বেলিন্ডা ওয়াইন্ডারের হিসাবে, ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত প্রায় চারজনের একজনকে এ চিকিৎসার আওতায় আনার কথা বিবেচনা করা হতে পারে। এ সংখ্যা প্রায় ৩ হাজার ৭৫০ জন।

সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কারাগারে বন্দীদের ওপর চাপ কমানোর পাশাপাশি যৌন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে স্বেচ্ছায় এ ধরনের ওষুধ ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়ে সরকার আগ্রহী।

তবে শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে রাসায়নিকভাবে যৌনক্ষমতা কমানোর চিকিৎসা বাধ্যতামূলক করার যে প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আগে দিয়েছিলেন, সেটি বাস্তবায়ন করা হবে কি না, তা নিয়ে সরকার নতুন করে ভাবছে।

বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১৫ হাজার পুরুষ বন্দী যৌন অপরাধে সাজা ভোগ করছেন। এ ছাড়া অনলাইনে শিশু যৌন নিপীড়নের সন্দেহে প্রতি মাসে ৮৫০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হচ্ছেন।

পরীক্ষামূলক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা

অনিয়ন্ত্রিত যৌন তাড়না ও সমস্যাজনক যৌন আচরণ নিয়ন্ত্রণে বর্তমানে ‘মেডিকেশন টু ম্যানেজ প্রবলেমেটিক সেক্সুয়াল অ্যারাউজাল’ নামে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু রয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এটি ১০টি থেকে বাড়িয়ে ২০টি কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পরবর্তী ধাপে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাইরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ইংল্যান্ডের আরও দুটি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) অঞ্চলে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।

এ চিকিৎসা মূলত এমন ব্যক্তিদের জন্য, যারা অনিয়ন্ত্রিত ও সমস্যাজনক যৌন চিন্তায় ভুগছেন এবং নিজেদের যৌন তাড়না ও আচরণ নিয়ন্ত্রণে সমস্যায় পড়েন।

পরীক্ষামূলক কর্মসূচিতে মূলত দুই ধরনের ওষুধ ব্যবহারের কথা বলা হয়েছে। এর একটি সারট্রালিন, যা অনাকাঙ্ক্ষিত চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। অন্যটি অ্যান্টি-অ্যান্ড্রোজেন, যা টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে যৌন আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কর্মসূচির সম্ভাবনা

অধ্যাপক বেলিন্ডা ওয়াইন্ডার বলেন, পরীক্ষামূলক কর্মসূচির ফলাফল ইতিবাচক হলে আগামী ২৮ মাসের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে এ চিকিৎসা আরও ব্যাপকভাবে চালু হতে পারে। তার মতে, অন্তর্বর্তী ফলাফল ইতিবাচক হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কর্মসূচি চালুর জন্য বিচার মন্ত্রণালয় প্রস্তুত হতে পারে।

তবে শুধু ওষুধ প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলে মনে করেন তিনি। বন্দীদের নিয়মিত চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের আওতায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ।

ওয়াইন্ডারের মতে, যৌন অপরাধীদের জন্য দেশব্যাপী কার্যকর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে পর্যাপ্ত অর্থায়ন, দক্ষ চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করা জরুরি।

আরও

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

সারা দেশ

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

ঘরে বসে সহজে আয়- প্রতিদিন কয়েকটি ভিডিও দেখলেই মিলবে টাকা। এমনকি মাত্র এক হাজার, দুই হাজার কিংবা তিন হাজার টাকা বিনিয়োগ ক...

২০২৬-০৮-২৭ ১৫:২৭

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

সারা দেশ

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

নকশাবহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে স্বপ্ন সুপারশপকে সাত লাখ টা...

২০২৬-০৮-২৭ ১৫:১৯

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২