বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

নকশাবহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে স্বপ্ন সুপারশপকে সাত লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে শেফ লাউঞ্জ রেস্টুরেন্ট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে সিডিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।

সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত জানান, সকালে হালিশহরে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা শেফ লাউঞ্জ রেস্টুরেন্টে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করলেও রেস্টুরেন্টের কর্তৃপক্ষ বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাননি। সংশ্লিষ্টদের উপস্থিতি না থাকায় এবং প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত নথি যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।

পরে নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে স্বপ্ন সুপারশপের সংশ্লিষ্ট আউটলেটকে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে একই ধরনের অভিযানে উৎসব সুপারমার্কেটকে আট লাখ টাকা জরিমানা করে সিডিএ।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২