স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপরজন তাঁর ভাগ্নি বলে জানা গেছে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।