মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফেনীর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের মুখোমুখি হচ্ছি। এসব দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

মহড়ায় ভূমিকম্পের ফলে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ভূমিকম্পের পর ভবনে অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণে কেমিক্যাল ফোম ব্যবহার এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে মানুষকে উদ্ধারের বিভিন্ন কৌশল তুলে ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ছাড়া বাসাবাড়িতে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণের উপায়, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানোর উপায় এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে নিয়মিত মহড়ার আয়োজন করতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে সবাই দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। বাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা, গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্ক থাকা এবং পরিবারের শিশু ও বয়স্কদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সম্মিলিত সচেতনতা, কার্যকর প্রস্তুতি ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে এবং পরিবেশকর্মী ও সামাজিক সংগঠক নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া রেড ক্রিসেন্ট, স্কাউটের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আরও

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮