মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং সিরাজদিখান ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মমিন, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মো. সাইজুদ্দিন হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় মাঠে সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলা ও মানুষের জীবন রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের দুর্যোগকালীন করণীয়, নিরাপদে থাকার উপায় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে হয়, সে বিষয়ে ধারণা দেওয়া হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী করণীয় সম্পর্কে জানতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি জনসাধারণ ও শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় বিষয়গুলো তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুুতি ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সারা দেশ

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থা...

২০২৬-১০-১৩ ১৬:০৯