মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রত্যেক সুফলভোগীর হাতে একটি করে বকনা বাছুর ও ৫০ কেজি করে গোখাদ্য তুলে দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাকিল আহমেদ।

সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবীর এবং পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম সোহরাবসহ অন্যরা।

বক্তারা জানান, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় পাংশা উপজেলার ২০ জন সুফলভোগীকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

তাঁরা বলেন, বকনা বাছুর লালন-পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। এতে চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, বিতরণ করা বকনা বাছুর কোনোভাবেই বিক্রি করা যাবে না। উপকারভোগীরা যাতে যথাযথভাবে বাছুরগুলো লালন-পালন করেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত তদারকি করা হবে।

আরও

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সারা দেশ

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থা...

২০২৬-১০-১৩ ১৬:০৯