আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার সকালে জে.এফ. এগ্রো প্রাঃ লিঃ ও জুয়েল সীড কোম্পানী কর্তৃক বাস্তবায়িত বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন RSCO ও DSCO স্যার। এসময় তারা বীজের সার্বিক অবস্থা, পরিচর্যা ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আমন মৌসুমে এখানে বিনা ধান-১৭ জাতের ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হচ্ছে।
ব্যানার সূত্রে জানা যায়, স্কিমের নাম: বেগুনবাড়ী, ব্লক: পূর্ব বেগুনবাড়ী, দলনেতা: মোঃ বেলাল, তত্ত্বাবধায়ক: মোঃ আফতাবুজ্জামান পলাশ। জমির পরিমাণ ২.০০ হেক্টর। বীজ বপন করা হয় ১৫-০৬-২০২৬ তারিখে এবং চারা রোপণ করা হয় ১০-০৭-২০২৬ তারিখে।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: জুয়েল সীড কোম্পানী, সাভার, ঢাকা।
মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান: জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠাকুরগাঁও।
পরিদর্শনকালে মাঠে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা গেছে। প্রোডাকশনের দায়িত্বে থাকা জুয়েল সীড কোম্পানী জানায়, মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যে সকল নিয়ম মেনেই বীজ উৎপাদন করা হচ্ছে।