শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ‘ভাইবোন’কে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ‘ভাইবোন’কে লাখ টাকা জরিমানা

ইঁদুরের ফাঁদ, কবুতরের বিষ্ঠা, পচা ডিম ও নন-ফুড গ্রেড পাত্র—জরিমানা ১ লাখ টাকা, ১২ দিনের জন্য বন্ধ

বগুড়া শহরের ব্যস্ত এলাকায় চকচকে ও আকর্ষণীয় ‘ভাইবোন’ ফুচকা-চটপটির আউটলেট। বাইরে থেকে দেখলে পরিচ্ছন্নতা আর রুচিশীল পরিবেশের ছাপ। অথচ সেই চাকচিক্যের আড়ালে খাবার তৈরির মূল কারখানায় মিলল সম্পূর্ণ বিপরীত চিত্র। রান্নার টেবিলের পাশেই ইঁদুর ধরার ফাঁদ, মাথার ওপর কবুতরের খাঁচা। খাঁচা থেকে পড়া বিষ্ঠা ও ময়লা পড়ছিল প্রস্তুত করা খাবারে।

শুধু তাই নয়, কারখানায় পাওয়া গেছে কয়েক দিন আগে সেদ্ধ করা পচা ডিম, পচা ও মানহীন গাজর-শসা এবং ফুটন্ত গরম টক সংরক্ষণের জন্য নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম ১২ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকায় ‘ভাইবোন ফুচকা ও চটপটি’র মূল কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে খাবার তৈরির জায়গার আশপাশে ইঁদুরের উপস্থিতির চিহ্ন ও ইঁদুর ধরার ফাঁদ পাওয়া যায়। একই স্থানে থাকা কবুতরের খাঁচা থেকে বিষ্ঠা ও ময়লা খাবারে পড়ার সুযোগ ছিল। ফলে প্রস্তুতকৃত খাবার সরাসরি জীবাণু ও দূষণের ঝুঁকিতে ছিল।

এ ছাড়া ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা হচ্ছিল। কারখানায় পাওয়া যায় কয়েক দিন আগে সেদ্ধ করা পচা ডিম। ফুচকা ও চটপটিতে ব্যবহারের জন্য রাখা গাজর ও শসারও বড় একটি অংশ ছিল পচা ও মানহীন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল বলেন, “বাইরের চাকচিক্যের আড়ালে কারখানাটির পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা এবং পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে।”

তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এ সময় কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শন করে পরিবেশ সন্তোষজনক মনে করলে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। নন-ফুড গ্রেড পাত্রে গরম খাবার রাখা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পাশাপাশি কারখানার সার্বিক পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।

তিনি বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

চকচকে আউটলেটের সামনে ক্রেতার ভিড় থাকলেও সেই খাবার কোথায়, কী পরিবেশে এবং কী উপকরণে তৈরি হচ্ছে—মালতিনগরের এই অভিযান সেই প্রশ্নটিই নতুন করে সামনে এনেছে।

আরও

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সারা দেশ

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী...

২০২৬-০৮-২৮ ১৬:০১

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২৮ ১৪:৫১

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

সারা দেশ

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৯

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

সারা দেশ

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

পাট কেটে জাগ দেওয়ার পর এখন পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। উপজেলা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৭

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

সারা দেশ

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৩

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

সারা দেশ

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্...

২০২৬-০৮-২৮ ১৪:৩২