শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।‎‎পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।‎‎অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান।এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।‎‎পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।‎‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

সারা দেশ

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের দুয়ার। একইসঙ্গে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও খুলে দ...

২০২৬-০৮-২৮ ১১:৩৭

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সারা দেশ

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষো...

২০২৬-০৮-২৮ ১১:১৯

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

সারা দেশ

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে...

২০২৬-০৮-২৮ ০৮:৪৬

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

সারা দেশ

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল বুধবার বিকে...

২০২৬-০৮-২৭ ২৩:৩৩

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

সারা দেশ

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে নিজ উদ্যো...

২০২৬-০৮-২৭ ২৩:৩০