শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন সুনীল কুমার বিশ্বাস। ভুয়া চিকিৎসক হয়েও ব্যবস্থাপত্র লেখা, নিষিদ্ধ ওষুধ দেওয়া ও অবৈধভাবে অস্ত্রোপচারের অভিযোগে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে স্যানালপাড়া এলাকায় সুনীলের চেম্বারে অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই স্যানালপাড়া এলাকায় চেম্বার খুলে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব এবং অবৈধভাবে শল্যচিকিৎসা (অপারেশন) করতেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার চেম্বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ওই এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

সারা দেশ

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফের...

২০২৬-০৮-২৭ ২৩:০২

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

সারা দেশ

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

গাইবান্ধা সদর উপজেলার চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে অনিয়ম, ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃ...

২০২৬-০৮-২৭ ২৩:০১

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

ঠাকুরগাঁওয়ে জুয়া বা কেসিনো নেই-এমন ধারণাকে ভুল প্রমাণ করে কথিত ‘কেসিনো সম্রাট’ মো. নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৮-২৭ ২২:৫৯

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামা...

২০২৬-০৮-২৭ ২২:৫৬

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বে...

২০২৬-০৮-২৭ ২০:৫৫