সারা দেশ
নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
২০২৬-০৮-৩১ ১৬:১৮
সারা দেশ
নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে দেশের মানুষ ভালোবাসে তার কার্যকলাপে আজ তিনি জনপ্রিয়তায় অনন্য চূড়ায় পৌঁছেছেন, যার প্রতিফলন দেখা যাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমরা সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ দিয়ে এ দিনটিকে উদযাপন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
২০২৬-০৮-২৮ ২০:৫৬
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান।এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৮-২৮ ১৪:৩২
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২০২৬-০৮-২৮ ১৪:২৮
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে সজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত একটায় গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এঘটনা ঘটে। সে ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ও একটি পরিবহনের শ্রমিক।
২০২৬-০৮-২৫ ১৫:০৬
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতা-কর্মীরা।
২০২৬-০৮-২১ ১৫:৪৩
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৬-০৮-২০ ১৭:০০
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা গুলিতে এক অস্ত্রধারীও আহত হন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৮-১৫ ১৭:০৭