শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। 

‎তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের একটি মিষ্টি দোকানের কর্মচারী ছিলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, রাতে হারাধন সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

সারা দেশ

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের দুয়ার। একইসঙ্গে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও খুলে দ...

২০২৬-০৮-২৮ ১১:৩৭

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সারা দেশ

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষো...

২০২৬-০৮-২৮ ১১:১৯

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

সারা দেশ

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে...

২০২৬-০৮-২৮ ০৮:৪৬

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

সারা দেশ

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল বুধবার বিকে...

২০২৬-০৮-২৭ ২৩:৩৩

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

সারা দেশ

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে নিজ উদ্যো...

২০২৬-০৮-২৭ ২৩:৩০