বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএনপি সরকারের সফলতা একটাই, তারা সফলভাবে ব্যর্থ হয়েছে: সারজিস আলম

বিএনপি সরকারের সফলতা একটাই, তারা সফলভাবে ব্যর্থ হয়েছে: সারজিস আলম

বিএনপি সরকারের একমাত্র সফলতা হলো তারা ‘সফলভাবে ব্যর্থ’ হয়েছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সারজিস আলম।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তার দাবি, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে।

সারজিস আলম বলেন, বিএনপি এমন একটি ফাঁদ তৈরি করেছে, যেখানে অংশ নিলেও দোষ, আবার অংশ না নিলেও দোষ। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল, কিন্তু তারা তা কাজে লাগায়নি।

তিনি বলেন, বিএনপির কাছে প্রত্যাশা ছিল তারা বিভিন্ন সংস্কার আরও ভালোভাবে যাচাই-বাছাই ও সমৃদ্ধ করে জনগণের জন্য বাস্তবায়ন করবে এবং আইনে পরিণত করবে। কিন্তু কিছুদিন আগে যেভাবে গুম অধ্যাদেশ আনা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের সময়ের গুমসংক্রান্ত আইনের মতো, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও দুর্বল বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির ৩১ দফাকে ‘মুখের বুলি’ আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, মানবাধিকারসংক্রান্ত যেসব অধ্যাদেশ তারা বাতিল করেছে, সেগুলো আগের কাঠামোতেই আবার ফিরিয়ে আনা হচ্ছে। যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংস্থা ও সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে, তাদের কাছেই মামলা, অভিযোগ ও তদন্তের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি বড় ধরনের প্রহসন বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, বিএনপি আগের কাঠামো ও ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। তাদের দীর্ঘদিনের বক্তব্য ও ৩১ দফার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলকে সংসদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতি দেওয়ার কথা থাকলেও বিএনপি তা দিচ্ছে না বলেও অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় এমন ফাঁদ তৈরি করছে, যেখানে কিছু বিষয়কে টোপ হিসেবে দেওয়া হবে। কেউ গ্রহণ করলে তাদের কৃতিত্ব নেওয়ার সুযোগ থাকবে, আর কেউ গ্রহণ না করলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগ বিএনপির সামনে ছিল। কিন্তু তারা সেটি করেনি। বরং বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সেখানে অংশ নেওয়ায় এখন প্রশ্ন তোলা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এখন পর্যন্ত দলটি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এককভাবেই প্রার্থী ঘোষণা করা হবে। তারা এই লড়াই করতে চান। কোনো কোনো এলাকায় প্রত্যাশা অনুযায়ী ভোট না পেলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭