শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৭জন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। ঘটনার ২০ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়াদপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

 র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

র‌্যাব জানায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। 

এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ৭জন নিহত ও ১৪ জন আহত হন। দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। এরপর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‌্যাব।

 র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়াদপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেছারুল ইসলামকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

সারা দেশ

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদে...

২০২৬-০৮-২৮ ১৯:৪২

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

সারা দেশ

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এব...

২০২৬-০৮-২৮ ১৮:৫১

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

সারা দেশ

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরী...

২০২৬-০৮-২৮ ১৮:৪২

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ...

২০২৬-০৮-২৮ ১৮:৪০

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মো...

২০২৬-০৮-২৮ ১৬:১০

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

সারা দেশ

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ধরনের কর্মসূচি দেশ ও এলাকার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করে...

২০২৬-০৮-২৮ ১৬:০৭