শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

​শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

​বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে চোরাকারবারীরা ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ও গাড়িটি জব্দ করে টহল দল। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

​বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

আরও

হেফাজত আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সারা দেশ

হেফাজত আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।

২০২৬-০৮-২৯ ২০:১৩

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

সারা দেশ

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষ...

২০২৬-০৮-২৯ ১৯:৫১

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সারা দেশ

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় বাস...

২০২৬-০৮-২৯ ১৯:৪৮

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭