শনিবার (২৯ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতারকৃত সাথী বেগম গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মোহাম্মদ মনির হোসেনের মেয়ে এবং প্লাবন মিয়ার স্ত্রী। পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ( ২৮ আগস্ট) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়ার এলাকায় প্লাবন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্লাবন নিয়েসহ কয়েকজন মাদক কারবারি পালিয়ে যান। পরে বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার তোশকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রাত আনুমানিক ১১ টার দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেফতার করা হয়। ঘটনায় সাথী বেগম ও তার স্বামী প্লাবন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আব্দুল মোত্তালিব সরকার জানায়, ইয়াবা ট্যাবলেট ও টাকা উদ্ধার হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি প্লাবন মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।