আবু সালেহ কাটাবাড়ি বালুরহাট ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মিঠু মিয়া কান্তনগর বাজারে পান দোকানের ব্যবসা করতেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কাটাখালী সাপগাছি হাতিয়ারদহ এলাকার একটি কলাবাগান থেকে ও উপজেলার দামোদরপুরের মধ্য ভাঙ্গামোড় নামক স্থানে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারদেহটি উদ্ধার করেন । এ সময় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
অপরদিকে স্থানীয়রা বলেছেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে মিঠু মিয়া বিষপান করেন । স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মিঠু মিয়া বৃহস্পতিবার রাতে মারা যায়। আজ শুক্রবার বিকেলের দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানায়, স্কুল শিক্ষক আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, আবু সালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী,শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া।