মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ১৪টি দলের অংশগ্রহনে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকাল ৪টায় নগরীর ময়মনসিংহ স্টেডিয়ামে জেলার ১৪টি উপজেলার অংশগ্রহনে এই টুর্নামেন্ট শুরু হয়। 

এতে খেলার প্রধমদিনে সদর উপজেলা এবং গৌরীপুর উপজেলার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে ২-১ গোলে জয় লাভ করেন সদর উপজেলা দল। 

এদিকে খেলা শুরুর আগে জেলার ১৪টি উপজেলার নানাদিক তুলে ধরে রচিত গান পরিবেশনের সঙ্গে স্থানীয় ক্ষুদে শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এতে স্টেডিয়ামের দর্শক গ্যালারীতে উপস্থিত সব বয়সী ও শ্রেনিপেশার মানুষ করতালিতে তাদের উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ন কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. এমএ হান্নান খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, ক্রীড়া সংগঠক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে সকল পরিকল্পনা গ্রহন করেছেন, তাতে জাতীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যন্ত রূপরেখা সাজানো হয়েছে। দেশ মাদকে ছেয়ে গেছে, সেখান থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নেই। এজন্যই প্রধানমন্ত্রী খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন।

এ সময় তিনি জাতীয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের তরুনরা জাতীয় খেলা হাডুডুর সঙ্গে পরিচিত নয়, তাদেরকে হাডুডুর সঙ্গে পরিচিত করিয়ে দিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি জেলা প্রশাসকের প্রতি আহবান করছি।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আল আমিন বলেন, নকআউট পদ্ধতির এই খেলায় ১৪টি দলের অংশগ্রহনে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩