সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের নেতৃতে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

আনন্দ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ। 

আনন্দ মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদার রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল ও সাত উপজেলা বিএনপি সহ অঙ্গ 

সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। এসময় মিছিল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসাথে নেতাকর্মীরা গোটা মিছিলে নানা স্লোগান দিতে থাকেন। 

আরও

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হ...

২০২৬-০৮-২৪ ১৮:২৬

খাল থেকে ব্রীজ তুলে নিলেন সেচ্ছাসেবকদল নেতা

সারা দেশ

খাল থেকে ব্রীজ তুলে নিলেন সেচ্ছাসেবকদল নেতা

ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক কোনো অনুমতি ছাড়াই জনগুরুত্বপূর্ণ একটি আয়রন ব্রীজ ভেঙে লোহার মালামাল তুলে নেয়ার অভিযোগ উঠেছে এ...

২০২৬-০৮-২৪ ১৮:২৪

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

সারা দেশ

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি য...

২০২৬-০৮-২৪ ১৮:১০

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

সারা দেশ

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। সোমবার (২৪ আগ...

২০২৬-০৮-২৪ ১৮:০০

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভ...

২০২৬-০৮-২৪ ১৭:৩৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার...

২০২৬-০৮-২৪ ১৭:২৪