মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

লালমনিরহাটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার(২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদলত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলাম লেলিনকে বিয়ে করেন। এরপর থেকে কিশোরী তার সৎ বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করত।
অভিযোগে বলা হয়, সৎ বাবা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এবং জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। তার মা বাড়ির বাইরে থাকলে বিভিন্ন কৌশলে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে বিষয়টি কিশোরী তার মাকে জানালে পাটগ্রাম থানায় মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সাংবাদিকদের জানান, এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। ন্যায় বিচারের পেয়ে ভুক্তভোগী ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আরও

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

সারা দেশ

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি ব...

২০২৬-০৮-২৫ ২০:৩৩

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

সারা দেশ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দ...

২০২৬-০৮-২৫ ২০:৩২

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছেন প্রশ...

২০২৬-০৮-২৫ ২০:০৬

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

সারা দেশ

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে এক পরিবারের নব...

২০২৬-০৮-২৫ ১৯:৫৯

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১