শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, লালমনিরহাট

সারা দেশ

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি।

২০২৬-০৮-১৫ ১৮:০৭

সারা দেশ

লালমনিরহাটে শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

২০২৬-০৮-১৩ ১৮:১১

সারা দেশ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২৬-০৮-১৩ ১৮:০৯

সারা দেশ

জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী স্ট্যাটাস দেওয়া এবং জুয়া খেলায় বাধা দেওয়ায় আরিফুল ইসলাম (৩২) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ‎‎এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৯ আগষ্ট) সকালে মোগলহাট টেম্পু স্ট্যান্ড রোডে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।‎​‎গত ১ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার বাসিন্দা এবং লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা আরিফুল ইসলাম তার কর্মস্থল থেকে বাড়ির ফেরার পথে হামলার শিকার হন। এজাহার সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছে।

২০২৬-০৮-০৯ ১৯:৫২

সারা দেশ

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

২০২৬-০৮-০৪ ১৮:১৬

সারা দেশ

লালমনিরহাটে ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।‎

২০২৬-০৮-০৪ ১৮:০৬

সারা দেশ

সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন

লালমনিরহাটের পাটগ্রামে কথিত সালিশি বৈঠকের পর মারধরের ঘটনায় ফিরোজ ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ও ধোয়াশার সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা প্রথমে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ এনে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করলেও থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, মারধর ও অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। একই ঘটনায় পরিবারের দুই ধরনের বক্তব্য এবং মামলার ধরন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।‎

২০২৬-০৮-০৪ ১৮:০৪

সারা দেশ

লালমনিরহাটে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩।

২০২৬-০৮-০৩ ১৮:১৫

সারা দেশ

সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা একটি মানবিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিশু-কিশোররা যদি পড়াশোনার পাশাপাশি সংগীত, আবৃত্তি, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে তারা মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।‎‎​রোববার (২ আগষ্ট) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ঐতিহ্যবাহী ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎‎​সংস্কৃতি চিন্তা ও নৈতিকতা বিকাশের হাতিয়ার‎​পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির হলরুম, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।‎‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন,‎​সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা গেলে একটি আলোকিত, সহনশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।‎‎​তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ ভবিষ্যতে এ অঞ্চলে শুদ্ধ সংগীত ও সংস্কৃতি চর্চার আরও শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে জাতীয় পর্যায়ের শিল্পী, সংগীতজ্ঞ, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি হবে, যারা দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরবে। সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সমৃদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন।‎‎​জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব পাল বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শুদ্ধ সংগীত ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রেখে আসছে। প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলুর এ পরিদর্শন প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সম্প্রসারণে এক নতুন অনুপ্রেরণা জোগাল। ভবিষ্যতে এখান থেকে আরও বেশি প্রতিভাবান শিল্পী ও সাংস্কৃতিক কর্মী জাতীয় পর্যায়ে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।‎​‎​পরিদর্শন ও মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনোনীতা দাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ​মো. আল আমিন সরকার, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব পাল প্রমূখ। ‎‎​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।‎‎​উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ লালমনিরহাটের বড়বাড়ী অঞ্চলে শুদ্ধ সংগীত ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির মাধ্যমে মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

২০২৬-০৮-০২ ১৯:২৩

সারা দেশ

কালীগঞ্জে এনডিডি শিশুদের প্রতিভা অন্বেষণ ও লালনের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লালমনিরহাটের কালীগঞ্জে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিভা অন্বেষণ লালনের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০২৬-০৭-৩০ ১৮:০৭

সারা দেশ

ফেরত পাঠানো হলো ভারতীয় তিন নাগরিককে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০২৬-০৭-২৮ ২০:৩৪

সারা দেশ

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, কুপিয়ে জখম এবং অর্থ ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।‎‎​সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এসএম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

২০২৬-০৭-২৭ ২০:৪৯

সারা দেশ

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অবিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও ধর্ষন ঢাকতে অপহরনের চেষ্টার মামলায় মুল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেফতার করেছে রংপুর র‍্যাব -১৩।

২০২৬-০৭-২৫ ১৮:৫৮

সারা দেশ

আদিতমারীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

২০২৬-০৭-২৫ ১৮:৫৬

সারা দেশ

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড

মাদকবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি প্রাইভেটকার জব্দের পর ১০ লাখ টাকার বিনিময়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২০২৬-০৭-২৫ ১৮:৫৪

সারা দেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

২০২৬-০৭-২১ ১৯:১৫

সারা দেশ

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে উত্তরের প্রধান নদী তিস্তা ও ধরলার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।‎

২০২৬-০৭-২১ ১৯:১১

সারা দেশ

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশটিরও বেশি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে দুটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০২৬-০৭-২০ ২২:০৫

সারা দেশ

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৬-০৭-১৮ ১৯:৫২

সারা দেশ

ফের চোখ রাঙাচ্ছে তিস্তা, ফের বন্যার শঙ্কা

দুই দিনে অতিভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

২০২৬-০৭-১৩ ২১:৩৮

সারা দেশ

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১২ ১৬:২০

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। পাঠ্যবই হাতে শ্রেণিকক্ষে প্রবেশ করলেও তাদের মাথার ওপর ঝুলে থাকে এক অজানা শঙ্কা। কারণ, যে ভবনে তারা পড়াশোনা করছে, সেটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে— তাই দুই বছর ধরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে মন্দিরের বারান্দায়।

২০২৬-০৭-০৬ ১৯:৪৬

সারা দেশ

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

২০২৬-০৭-০৬ ১৯:৪৩

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

২০২৬-০৭-০৪ ২০:১১

সারা দেশ

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

লালমনিরহাটের দুই উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

২০২৬-০৭-০২ ২১:৫১

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবেঃ ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২০২৬-০৭-০২ ২১:৪৮

সারা দেশ

১৫ শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রী’র জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। ‎‎বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে তিনি নিজে বন্যাদুর্গত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব জরুরি সামগ্রী তুলে দেন।‎‎​ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।‎‎তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে।‎‎​দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।‎‎​ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।‎‎​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো আমাদের অঙ্গীকার এবং পর্যায়ক্রমে সকল ভুক্তভোগী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

২০২৬-০৭-০২ ১৮:৪৮

সারা দেশ

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

লালমনিরহাটের আদিতমারীতে বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

২০২৬-০৬-৩০ ২১:২৭

সারা দেশ

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। ‎‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব।‎‎​এর আগে, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি বিশেষ দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালিরপাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ‎‎গ্রেফতারকৃত মমতা রানী ওই মামলার প্রধান আসামি বিধান চন্দ্রের মা এবং ফলিমারী গ্রামের রঞ্জিত চন্দ্রের স্ত্রী।‎‎​আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।‎‎​উল্লেখ্য, গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনী নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এবং ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শিশু নন্দিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং মামলার প্রধান আসামি বিধান চন্দ্র গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিধান বাবা রঞ্জিত চন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ মমতা রানী গ্রেফতার হওয়ায় এই মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান তিন আসামিকে আইনের আওতায় আনল পুলিশ।

২০২৬-০৬-৩০ ১৮:৪৫