শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড

মাদকবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি প্রাইভেটকার জব্দের পর ১০ লাখ টাকার বিনিময়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন-হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, জব্দকৃত আলামত থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে বৈঠকের মাধ্যমে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ও গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরে ওই স্থানের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিষয়টি জানাজানি হয়।

এদিকে, গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে একই দলটি স্থানীয়দের তোপের মুখে পড়ে। পরবর্তী সময়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা পুলিশ চার কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করে এবং ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, 'ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।'

আরও

এক জীবনে দু’বার উচ্ছেদ? শিমুলিয়া-মুলাদীতে সরকারের নতুন প্রকল্পে বাড়ছে উদ্বেগ

সারা দেশ

এক জীবনে দু’বার উচ্ছেদ? শিমুলিয়া-মুলাদীতে সরকারের নতুন প্রকল্পে বাড়ছে উদ্বেগ

নব্বইয়ের দশকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য জমি ছেড়ে দিতে হয়েছিল তাদের। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে রূপগঞ্জ উপজেলার ফু...

২০২৬-০৭-২৫ ১৮:২০

নড়াইলে ভুল অপারেশনে রোগীর মৃত্যু ক্লিনিক সিলগালা

সারা দেশ

নড়াইলে ভুল অপারেশনে রোগীর মৃত্যু ক্লিনিক সিলগালা

ভুল চিকিৎসা, চিকিৎসাগত অবহেলা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে অনভিজ্ঞ জনবল ব্যবহারের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার প...

২০২৬-০৭-২৫ ১৭:৩৮

মেধার জয়, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

সারা দেশ

মেধার জয়, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা—বাংলাদেশের বহু মেধাবী শিক্ষার্থীর পরিচিত এক বাস্তবতা। সেই বাস্তবতার মু...

২০২৬-০৭-২৫ ১৭:৩৬

ফেনী চেম্বার অব কমার্সের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে -আবদুল আউয়াল মিন্টু এমপি

সারা দেশ

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় ফেনী চেম্বার অব কমার্সের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে -আবদুল আউয়াল মিন্টু এমপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভ...

২০২৬-০৭-২৫ ১৭:০১

পিরোজপুরের নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

সারা দেশ

পিরোজপুরের নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওত...

২০২৬-০৭-২৫ ১৬:৫৯

শেষ বিদায়েও এল না স্বজনেরা,  গৃহকর্ত্রীর এলাকাতেই দাফন কিশোরীর

সারা দেশ

শেষ বিদায়েও এল না স্বজনেরা, গৃহকর্ত্রীর এলাকাতেই দাফন কিশোরীর

জীবনের মতো শেষ যাত্রাতেও যেন সঙ্গী হলো চরম একাকীত্ব। ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষ হলেও মরদেহ নিতে আসেননি পরিবারে...

২০২৬-০৭-২৫ ১৬:৫৭