বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (৪০), শাহাদাত হোসেন (৪০) ও নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া (৪৮)।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার মেসিরঘাট সীমান্ত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি বড় চক্র।

এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ছয়টি মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে বিজিবি।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ছয়জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ দিলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

আরও

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহে...

২০২৬-০৯-০৯ ১৫:০৫

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার...

২০২৬-০৯-০৯ ১৫:০৩

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সারা দেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন কর্মকর্তা।

২০২৬-০৯-০৯ ১৪:৪৮

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

সারা দেশ

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায়...

২০২৬-০৯-০৯ ১৩:০৫

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারা দেশ

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্...

২০২৬-০৯-০৮ ২৩:০৫