বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—উত্তর খানপুর এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. আব্দুল্লাহ মোল্লা (৪০), রাবেয়া বেগম (৩০) ও লোপা বেগম (৪৫)। তাদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বিএনপির পরিচয় দিয়ে স্থানীয় সোবহান মোল্লার ছেলে মো. হান্নান মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আব্দুল্লাহ মোল্লার বাড়িতে প্রবেশ করে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে তারা আব্দুল্লাহ মোল্লাকে মারধর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে রাবেয়া বেগম ও লোপা বেগমও আহত হন।
 

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সবুজ মোল্লা, জনি মোল্লা, তোবি মোল্লা, মতি মোল্লা ও রনি মোল্লাসহ ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।
 

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহে...

২০২৬-০৯-০৯ ১৫:০৫

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার...

২০২৬-০৯-০৯ ১৫:০৩

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

সারা দেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক ক...

২০২৬-০৯-০৯ ১৫:০২

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সারা দেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন কর্মকর্তা।

২০২৬-০৯-০৯ ১৪:৪৮

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

সারা দেশ

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায়...

২০২৬-০৯-০৯ ১৩:০৫

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারা দেশ

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্...

২০২৬-০৯-০৮ ২৩:০৫